নারায়ণগঞ্জসদর
মনোনয়নপত্র সংগ্রহ করলেন তরিকুল সুজন
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ-০৫ (সদর-বন্দর) আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম সুজনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে জেলা নির্বাচন অফিস থেকে এই ফরম সংগ্রহ করেন।
তরিকুল ইসলাম সুজনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের সময় নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বিপ্লব খাঁন, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, কার্যকরী সদস্য শুভ দেব ও ফারহানা মানিক মুনা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা দপ্তর সম্পাদক রাকিবুল হাসান দ্বিপু, জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সৃজয় সাহা ও ইউশা ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বিপ্লব খাঁন বলেন, “তরিকুল ইসলাম সুজন নারায়ণগঞ্জের প্রতিটি আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে সব গণতান্ত্রিক লড়াইয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই কারণে তাঁকে বারবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হতে হয়েছে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জকে গডফাদারমুক্ত ও একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লড়াইয়ে তিনি আপসহীন ছিলেন। শামীম ওসমান গংদের প্রত্যক্ষ হামলার শিকার হওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনেও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। মূলত জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি কখনো পিছু হটেননি।”
বিপ্লব খাঁন নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যে নেতা সুখে-দুঃখে এতদিন আপনাদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন, এবার তাঁকে নির্বাচিত করার সময় এসেছে। তরিকুল ইসলাম সুজনকে মাথাল মার্কায় ভোট দেওয়া মানে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের বিজয় নিশ্চিত করা। কারণ গণসংহতি আন্দোলনের লক্ষ্যই হলো জনগণের স্বার্থ রক্ষা করা।”

লোড হচ্ছে...