নারায়ণগঞ্জসদর
মসজিদের ৬ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে জিহাদ নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে পিলকুনি এলাকার হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে এই ঘটনা ঘটে। ইজিবাইক চালক জাহিদ মিয়ার বড় সন্তান জিহাদের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি একাই লিফটের খোলা দরজা দিয়ে ষষ্ঠ তলায় উঠে যায়। সেখান থেকে ছাদে যাওয়ার পর অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মসজিদের কেয়ারটেকার বনিআমিন জানান, ঘটনার সময় তিনি ওজু করতে গিয়েছিলেন, যার ফলে শিশুটি কখন উপরে উঠে গেছে তা টের পাননি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির। তিনি জানান, প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোড হচ্ছে...