রাজনীতি
বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি
NewsView

নিউজভিউ
ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে (৪৫) লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, রাতে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন হাসান মোল্লা। এসময় হঠাৎ মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বুকের পাশে লাগে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এম সাইফুল আলম বলেন, “বিএনপি নেতা হাসান মোল্লা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে জগন্নাথপুর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।”
নির্বাচনের ঠিক আগমুহূর্তে দলীয় নেতার ওপর এমন হামলায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। ঢাকা-২ আসনের প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
বর্তমানে হাসান মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।

লোড হচ্ছে...