খেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বখ্যাত ফুটবলার মেসুত ওজিল
NewsView

নিউজভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যখন বিশ্বখ্যাত ফুটবল তারকা মেসুত ওজিল তুরস্কের সহায়তায় সংস্কারকৃত ‘শহীদ বুদ্ধিজীবী মর্তুজা মেডিকেল সেন্টার’ উদ্বোধন করতে উপস্থিত হন। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই কিংবদন্তি মিডফিল্ডারকে একনজর দেখতে সকাল থেকেই মেডিকেল সেন্টারের সামনে ভিড় জমান হাজারো শিক্ষার্থী। ওজিল আধুনিকায়নকৃত স্থাপনাটি ঘুরে দেখেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় ও ছবি তোলেন।
শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্মীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (TİKA)-এর সরাসরি অর্থায়নে মেডিকেল সেন্টারটির সংস্কার কাজ সম্পন্ন হয়। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মেসুত ওজিলকে বিশেষ স্মারক উপহার প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই আধুনিকায়নের ফলে ক্যাম্পাসে জরুরি ও প্রাথমিক চিকিৎসাসেবার মান আগের চেয়ে অনেক উন্নত হবে।
অনুষ্ঠানে মেসুত ওজিলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র বিলাল এরদোয়ান। এছাড়াও ছিলেন ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং টিকা (TİKA)-এর সভাপতি আবদুল্লাহ এরেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দও এই কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিলাল এরদোয়ান জানান, মেসুত ওজিলের এই সফর কেবল ঢাকাতেই সীমাবদ্ধ নয়। তিনি তুরস্কের বিভিন্ন সংস্থার মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার সফর করবেন। সেখানে রোহিঙ্গা শিবিরের শিশুদের সঙ্গে তিনি ফুটবল খেলবেন এবং তাদের মাঝে আনন্দ ভাগ করে নেবেন। বিশ্বজুড়ে মানবিক কাজে সক্রিয় থাকা ওজিলের এই সফর বাংলাদেশে তুরস্কের মানবিক উদ্যোগেরই একটি প্রতিফলন।
এই হাই-প্রোফাইল সফরের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লোড হচ্ছে...