রাজনীতিসদর
১২ ফেব্রুয়ারি আমাদের ১৭ বছরের পরীক্ষার ফল: অ্যাড. সাখাওয়াত
NewsView

নিউজভিউ
আসন্ন নির্বাচনকে ১৭ বছরের লড়াই-সংগ্রামের চূড়ান্ত পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, "আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে পরীক্ষা দিয়েছি। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।"
রোববার (১১ জানুয়ারি) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শহীদ নগর এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "১৮ নম্বর ওয়ার্ডে ২৪ হাজার ৬৪০টি ভোট রয়েছে। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন ৮০ থেকে ৯০ শতাংশ ভোট নিশ্চিত হয়। আজ থেকেই পরিকল্পিতভাবে মাঠে নামতে হবে, ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই।" তিনি আরও যোগ করেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা মানেই শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিজয়ী করা।
বিশেষ বক্তার বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, "আমাদের দলের বিরুদ্ধে বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মানুষকে দিয়ে গেছেন, নিজের জন্য কিছু নেননি। তাঁর সম্মান রক্ষার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে।"
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আওলাদ হোসেন, মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

লোড হচ্ছে...