নারায়ণগঞ্জসদর
কুরআনের আইন চালু করার জন্য বদ্ধপরিকর জামায়াত: মইনুদ্দিন
NewsView

নিউজ ভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের মাসদাইর এলাকায় অবস্থিত ইসলামিয়া কামিল মাদরাসাসহ বিভিন্ন স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, "আপনারা জাতির বিবেক, কিন্তু ২৪ সালের ৫ আগস্টের পূর্বে আপনারা সঠিক কথা বলতে পারেননি।" বিগত ১৬-১৭ বছরে হওয়া 'জুলুম, নির্যাতন, ও চাঁদাবাজি'র প্রসঙ্গ টেনে তিনি ভবিষ্যতে দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দেন এবং কুরআনের আইন চালু করার জন্য বদ্ধপরিকর থাকার কথা জানান।
এ সময় নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াত সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...