জাতীয়
কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
NewsView5

নিউজভিউ ডেস্ক
প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের কন্যা, তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার (১৭ মে) এক শোকবার্তায় তথ্যমন্ত্রী কারিনা কায়সারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কারিনা কায়সার শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন। ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তাঁর রক্তচাপ (ব্লাড প্রেশার) আশঙ্কাজনকভাবে কমে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি।

লোড হচ্ছে...