নারায়ণগঞ্জসদর
বন্ধন স্টিল মিলসহ ৩ স্থানে অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লা ও পাগলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এক বিশেষ অভিযানে একটি স্টিল মিল ও আবাসিক এলাকার বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফতুল্লার তালতলা এলাকায় আব্দুল হাফেজ নামের এক ব্যক্তির বাড়িতে ৮টি ডাবল বার্নারের অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ওই সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন ‘কিলিং’ (স্থায়ীভাবে বন্ধ) করে দেওয়া হয় এবং অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর উত্তর ভুইগড় এলাকায় অবস্থিত ‘বন্ধন স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস’-এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কারখানা আঙিনায় অবৈধ গ্যাস ব্যবহারের অকাট্য প্রমাণ পাওয়ায় শিল্প শ্রেণির ওই সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া নিউ হাজীগঞ্জ এলাকায় ‘নূর এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানেও অবৈধ সংযোগের আলামত পাওয়া যায়। সেখানে সরাসরি উৎস খুঁজে না পাওয়া গেলেও সংলগ্ন একটি আবাসিক বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট জানান, রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অপচয় ও ঝুঁকি রোধে এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। জনস্বার্থে এবং সরকারি রাজস্ব সুরক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

লোড হচ্ছে...