নারায়ণগঞ্জসদর
নারীর সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন
NHP NewsView

নিউজভিউ
আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে নারীর মর্যাদা রক্ষা এবং সকল প্রকার সহিংসতা ও বৈষম্য বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রোববার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা নারীর সমানাধিকার প্রতিষ্ঠা এবং ধর্ষণ ও হত্যার মতো অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংগঠনের জেলা সভাপতি জয় হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সদস্য আইরিন নাহারসহ ছাত্র ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সভাপতির বক্তব্যে জয় হাসান বলেন, ইতিহাসের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রাম ও বিপ্লবে নারীরা পুরুষের পাশাপাশি লড়াই করলেও আজও তাঁরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেননি। বাংলাদেশসহ সারাবিশ্বে নারীরা আজও তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত।
সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা তাঁর বক্তব্যে বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী হওয়া সত্ত্বেও সম্পদের মালিকানায় তাঁদের অংশ অত্যন্ত নগণ্য। সংবিধানে সমান অধিকারের কথা থাকলেও বাস্তবে নারী সহিংসতা ও নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে।
মানববন্ধন থেকে সারাদেশে নারী ও শিশু ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করা এবং নারায়ণগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘নারী নিপীড়ন বিরোধী সেল’ গঠনের জোর দাবি জানানো হয়। প্রতিবাদী গণসংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

লোড হচ্ছে...