নারায়ণগঞ্জ
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
গ্রেপ্তাররা হলেন—নওগাঁর আত্রাইয়ের রকি সরকার ওরফে নাঈম (২৫), কিশোরগঞ্জের মিঠামইনের আজমান ওরফে লেম্বর (২৫) এবং করিমগঞ্জের রায়হান (২৩)। তারা শান্তিধারা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক-জোনের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ছয়টি রামদা, তিনটি তলোয়ার, দুটি ছুরি, একটি সুইচ গিয়ার, সাইকেলের স্পোক দিয়ে তৈরি দুটি কুড়াল ও দুটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিক গ্রুপের সঙ্গে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর কথা জানিয়েছে। এছাড়া মিলন-সাজিদ ও শান্তদের নেতৃত্বে তারা সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে গ্রেপ্তার তিনজনসহ পলাতকদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। ২৪ আগস্ট দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলাটি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

লোড হচ্ছে...