নারায়ণগঞ্জ
অবহেলায় চাকরি হারানোর সতর্কতা
ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর নাসিক প্রশাসক
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দিয়েছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হতে পারে।
মঙ্গলবার (৯ জুন) নগর ভবনের সভাকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রমের আওতায় ওয়ার্ডভিত্তিক ফগার মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিটি প্রশাসক বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি পাওয়া যাবে, সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে। বিপরীতে যেসব ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব কম থাকবে, তাদের উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, শুধু ফগিং নয়, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জলাবদ্ধতা দূর করা এবং জনসচেতনতা বাড়ানোর কাজও সমান গুরুত্ব দিয়ে করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
মশা নিধনের ওষুধে ভেজাল বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। একই সঙ্গে নগরবাসীকেও নিজেদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
নাসিক সূত্র জানায়, চলতি বছরে দুই ধাপে মোট ৩২টি ফগার মেশিন বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

লোড হচ্ছে...