নারায়ণগঞ্জ
জ্ঞান ও মেধাভিত্তিক অর্থনীতি এখনো গড়ে ওঠেনি: আল আমিন
NewsView

নিউজ ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী ও শিক্ষকদের হত্যা করা হয়েছিল। তিনি বলেন, সেই প্রচেষ্টার ফল আমরা আজও ভোগ করছি, কারণ সমাজে জ্ঞান ও মেধাভিত্তিক অর্থনীতি, সমাজ ও রাজনীতি এখনো গড়ে ওঠেনি।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
আল আমিন বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত শ্রমভিত্তিক, জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক ভিত্তির ওপর রাষ্ট্র পরিচালনার আধুনিক কোনো কাঠামো তৈরি হয়নি। তিনি মনে করেন, এই পথে যাত্রা ৫৪-৫৫ বছর বিলম্বিত হয়েছে। তবে আর বিলম্ব করা উচিত নয় জানিয়ে তিনি বলেন, একটি নতুন জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে তাঁরা কাজ করবেন।

লোড হচ্ছে...