জাতীয়
তিন দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ভিসি চত্বরে পুলিশের বাধা
NewsView5

নিউজভিউ ডেস্ক
তিন দফা দাবি আদায়ে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সায়েন্সল্যাব মোড় অবরোধের পর তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশে রওনা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে তাদের আটকে দেয় পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হয়ে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। তবে ভিসি চত্বরে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং বিজিবি মোতায়েন করা হয়।
পরিস্থিতির মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি আলোচনার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গঠনের আহ্বান জানান এবং সরকারের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দেন।
পরে শিক্ষার্থীরা পুনরায় মিছিল শুরু করে ইডেন কলেজের সামনের সড়ক দিয়ে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হন।
বিক্ষোভে সিটি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মুন্সী আব্দুর রউফ কলেজ, উদয়ন কলেজ, মাইলস্টোন কলেজ, কমার্স কলেজ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ, হামদর্দ পাবলিক কলেজ, সিদ্ধেশ্বরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে— আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
শিক্ষার্থীদের দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ায় অনেকেই সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এছাড়া সিলেবাস সম্পূর্ণ শেষ হওয়ার আগেই পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী কাঙ্ক্ষিত প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি।

লোড হচ্ছে...