জাতীয়
পুলিশকে যেন আর কেউ স্বৈরাচারের হাতিয়ার করতে না পারে: প্রধানমন্ত্রী
NewsView

নিউজভিউ ডেস্ক
দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “দেশের মানুষের নিরাপত্তা পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা সবটুকু দিয়ে জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করবেন—এটাই সরকারের প্রত্যাশা।”
রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।
পুলিশ সদস্যদের নতুন শপথে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শুধু স্মরণের মধ্য দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যেসব শহীদ পুলিশ ভাইয়েরা আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, “এই নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সক্ষম। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আমাদের পুলিশ সদস্যরা, বিশেষ করে নারী সদস্যরা আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়াচ্ছেন। বিদেশের মতো দেশের মাটিতেও জনগণের সাথে পুলিশের মানবিক আচরণ অত্যন্ত প্রত্যাশিত।”
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র্যাব সদস্যদের অভিনন্দন জানান এবং পুলিশ সপ্তাহ-২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন।

লোড হচ্ছে...