নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে ঝালমুড়ি বেচাকেনা নিয়ে ছুরিকাঘাতে শ্রমিক নিহত
NewsView

নিউজভিউ
আড়াইহাজারে ঝালমুড়ি বেচাকেনা নিয়ে খুনসুটি করায় এক বিক্রেতার ছুরিকাঘাতে নিহত হয়েছেন হানিফা ওরফে নয়ন (২৬) নামে এক স্পিনিং মিল শ্রমিক। শনিবার সন্ধ্যায় উপজেলার উচিৎপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত হানিফা উজান গোপান্দির একটি স্পিনিং মিলে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ভৈরবদী গ্রামে ঝালমুড়ি বিক্রি করতে আসেন পার্শ্ববর্তী পশ্চিম আতাদী গ্রামের এমরান (৪৬)। এসময় হানিফাসহ তাঁর বন্ধুরা ঝালমুড়ি কেনা নিয়ে বিক্রেতা এমরানের সাথে হাসি-ঠাট্টা ও দুষ্টুমিতে মেতে ওঠেন।
কিন্তু এই খুনসুটি একেবারেই সহজভাবে নিতে পারেননি এমরান। একপর্যায়ে মেজাজ হারিয়ে তিনি তাঁর ঝালমুড়ির ডালিতে থাকা পেঁয়াজ কাটার ধারালো ছুরি দিয়ে হানিফার ওপর অতর্কিতে হামলা চালান। ছুরিকাঘাতে হানিফার পেটে ও শরীরের গুরুত্বপূর্ণ অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়।
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা হানিফাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দীর্ঘ ২৪ ঘণ্টা যমের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই যুবক।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা এমরান এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লোড হচ্ছে...