খেলা
আর্জেন্টিনার গ্রুপসঙ্গী আলজেরিয়ার স্কোয়াডে জিদানের ছেলে
NewsView6

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী আলজেরিয়ার স্কোয়াডে জিদানের ছেলে
নিউজভিউ ডেস্ক
ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনার গ্রুপসঙ্গী আলজেরিয়া। সেই দলে আছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।
আলজেরিয়াকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।
আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াডে তিন গোলকিপারের একজন লুকা জিদান। স্প্যানিশ ক্লাব গ্রেনাডায় খেলেন তিনি।
ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেলেছিলেন লুকা। তবে গেল বছর থেকে পূর্বপুরুষের দেশ আলজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলছেন তিনি। ফ্রান্সে জন্মেছেন লুকা ও তার বাবা। দাদা-দাদি আলজেরিয়ান।
একসময় টটেনহামের হয়ে খেলা মিডফিল্ডার নাবিল বেনতালেবও জায়গা পেয়েছেন আলজেরিয়ার স্কোয়াডে। চোটের কারণে আফ্রিকা কাপ অব নেশন্সে খেলতে না পারা হুসেম আউয়ার এবং আমিন গুইরিকেও আছেন স্কোয়াডে।
এবারের আসরটি আলজেরিয়ার জন্য পঞ্চম। সবশেষ দুই আসরে খেলা হয়নি দলটির।
আসন্ন বিশ্বকাপে ‘জে’ গ্রুপে দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। প্রথম ম্যাচ ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে।
আলজেরিয়ার ২৬ সদস্যের বিশ্বকাপ দল
গোলকিপার: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।
ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।
মিডফিল্ডার: হুসেম আউয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকি।
ফরোয়ার্ড:মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।

লোড হচ্ছে...