রাজনীতিসদর
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই বর্তমান রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত: রনি
NHP NewsView

নিউজভিউ
ফতুল্লার ইসদাইর এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। রোববার (৮ মার্চ) সকালে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, সাধারণ মানুষকে আর কাউকে চাঁদা দিতে হবে না এবং কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে তবে তাকে সরাসরি প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।
মশিউর রহমান রনি বলেন, জনগণ যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্বের সুযোগ দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই বর্তমান রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে এই যুবদল নেতা বলেন, সন্তানদের আচরণে কোনো অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কি না সেদিকে গভীরভাবে খেয়াল রাখতে হবে। তরুণ সমাজ যেন কোনোভাবেই মাদকের মরণনেশায় জড়িয়ে না পড়ে, সে বিষয়ে পরিবারের সচেতনতা ও সামাজিক নজরদারি অত্যন্ত জরুরি। পারিবারিক সঠিক শাসনই সন্তানদের সঠিক পথে রাখতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিবের সাথে আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাহউদ্দিন এবং ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপু। এছাড়া সাবেক ইউপি সদস্য রোজিনা আক্তার, জেলা ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মানবিক সহায়তা কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভা শেষে কয়েকশ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

লোড হচ্ছে...