নারায়ণগঞ্জসোনারগাঁও
ব্রহ্মপুত্র নদে ভেসে এলো যুবকের মরদেহ
NewsView

নিউজ ভিউ
সোনারগাঁ উপজেলার কাইকেরটেক ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহটি অনেকটা পচে যাওয়ায় পুলিশের ধারণা, ৫-৬ দিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে পিবিআইসহ বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

লোড হচ্ছে...