নারায়ণগঞ্জসদর
পূর্বের ন্যায় আরো ডজনখানেক গডফাদার তৈরি হয়েছে: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনে তাদের শক্তি প্রদর্শন করেছে। মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে শুক্রবার বিকেলে ডিআইটি চত্বর থেকে শুরু হওয়া 'মোটর বাইক ক্যাম্পেইন ফর হাতপাখা' কর্মসূচিতে শহরের রাজপথে হাতপাখার বিশাল শোডাউন হয়। এই শোডাউন থেকে ইসলামী আন্দোলন দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের কঠোর অঙ্গীকার ব্যক্ত করেছে।
পথসভায় নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, অতীতে সরকার ও ক্ষমতার হাতবদল হলেও দেশের মানুষ কাঙ্ক্ষিত শান্তি ও মৌলিক অধিকার পায়নি। দেশ দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং ক্ষমতাসীনরা দেশের অর্থ বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, "ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। আমরা চাই এমন একটি রাষ্ট্র কাঠামো, যেখানে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।"
ক্যাম্পেইন চলাকালে চাষাড়া মোড়ে পথসভায় এসে মুফতি মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জে এক গডফাদার বিতাড়িত হওয়ার পরও নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে।
তিনি হুঙ্কার দিয়ে বলেন, "জুলাই আন্দোলনে সেই গডফাদার বিতাড়িত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পূর্বের ন্যায় আরো ডজনখানেক গডফাদার তৈরি হয়েছে।"
তিনি জনগণকে ওয়াদা দিয়ে বলেন, "আমরা বিজয়ী হলে নারায়ণগঞ্জকে গডফাদার মুক্ত করব, চাঁদাবাজ ও সন্ত্রাসদের কবর রচনা করব ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে।"
সম্প্রতি সাংবাদিকদের উপর হামলার ঘটনা নিয়েও তিনি সংশ্লিষ্ট দল ও প্রশাসনের সমালোচনা করেন। তিনি বলেন, "যে বা যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, তারা চিহ্নিত। তাদের ব্যাপারে সংশ্লিষ্ট দল কী ব্যবস্থা নিয়েছে তা জনগণ জানতে চায়। পাশাপাশি প্রশাসনকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।"
ক্যাম্পেইন ফর হাতপাখায় মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি নূর হোসেন, সেক্রেটারি মো. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও তৌহিদী জনতা।

লোড হচ্ছে...