নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রাজপথে এখন উৎসবমুখর পরিবেশ। এই ধারায় শামিল হয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) ও নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে জয়ের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দুই প্রার্থী।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ে এসে তারা আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করেন।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে নিজ নিজ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা।
নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। অপরদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাওলানা মইনুদ্দিন আহমাদ।
মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদের সাথে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের একঝাঁক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, প্রবীণ আইনজীবী নেতা অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়া এবং আইবিডব্লিউএফ ঢাকা অঞ্চল সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংগ্রহ শেষে মাওলানা আব্দুল জব্বার বলেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে জয়ী হয়ে এলাকার মানুষের সেবা করবো। নির্বাচনি আচরণবিধি মেনে তারা প্রচার-প্রচারণা চালিয়ে যাবো।

লোড হচ্ছে...