আদালতসদর
যৌতুক মামলায় পলাতক স্বামী কারাগারে
NHP NewsView

নিউজভিউ
যৌতুক ও নারী নির্যাতন মামলায় দীর্ঘ দিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন সাকিব উদ্দিন শান্ত (৩২)। রোববার (২৯ মার্চ) বিকেলে ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকা থেকে স্ত্রীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাকিব ওই এলাকার শেখ লাভলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাকিবের স্ত্রী তামান্না আক্তার স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছিলেন। মামলা হওয়ার পর থেকেই সাকিব এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতারে তৎপরতা শুরু করে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মাসদাইর শেরেবাংলা রোডস্থ তালা ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

লোড হচ্ছে...