বিশেষ
সবার সমান নারায়ণগঞ্জ
NewsView

সবার সমান সূর্য হলেও, সবার সমান জীবন হয়নি। বর্তমান দুনিয়ায় প্রাপ্তি–অপ্রাপ্তি বাদ দিয়ে জীবন হলেও তাকে সমান জীবন বলা যায় না। এই অঙ্ক যতই জটিল হোক, তাকে মেলাবার চেষ্টাও মানুষের আদিকাল থেকেই। এই ধারাবাহিকতায় ভাব ও শ্রমে পৃথিবীকে অভাবনীয় ফলনশীল করেছে মানুষ। উত্তরণের পথে প্রাণ–প্রকৃতি সমান্তরাল পথবন্ধু। এ বন্ধুত্ব অটুট থাক, সবাই সমান থাক, সমান হোক সমষ্টি ব্যক্তি ও ব্যক্ত হওয়ার অধিকার— এই কামনায় আমরা সবার সমান নারায়ণগঞ্জ চাই।
বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে নারায়ণগঞ্জের নাম উচ্চারণতুল্য। এই শহর শুধু একটি শিল্পনগর নয়; এটি আমাদের ভাষা, সংস্কৃতি, মুক্তি ও পরিচয়ের সংগ্রামের আগে আগে থাকা এক জনপদ।
১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আঁচে নারায়ণগঞ্জ তপ্ত হয়েছিল। এখানকার ছাত্র, শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় মিছিল করেছেন, গ্রেপ্তার হয়েছেন। সেই সংগ্রামের ফলেই আজ আমরা মাতৃভাষায় আওয়াজ দিতে পারছি—এই অনলাইন নিউজপোর্টালের প্রতিটি অক্ষরই সেই আত্মত্যাগের অঙ্গীকার।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নারায়ণগঞ্জ ছিল প্রতিরোধের সমরভূমি। বন্দর, ফতুল্লা, সোনারগাঁ থেকে অসংখ্য মুক্তিকামী তরুণ যুদ্ধে অংশ নেন। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নদীপথে সংঘটিত যুদ্ধ—বিশেষ করে শীতলক্ষ্যা তীরবর্তী এলাকাগুলো—ছিল সাহসিকতার ইতিহাস। অনেক শহীদ রক্ত দিয়ে এই মাটিকে স্বাধীনতার প্রতীক করে তুলেছেন।
শীতলক্ষ্যা নদী শুধু ভৌগোলিক সীমা নয়, এটি নারায়ণগঞ্জের প্রাণরেখা। এই নদীই গড়ে তুলেছে বাংলার বাণিজ্য ও শিল্পের ঐতিহ্য। একসময় এখান থেকে বিশ্ববিখ্যাত ঢাকাই মসলিন রপ্তানি হতো। ১৮শ শতকে নীলচাষের সময় এই অঞ্চলে গড়ে উঠেছিল ইউরোপীয় বাণিজ্যিক কেন্দ্র, যা ইতিহাসে বাংলার কৃষি ও শ্রমজীবী মানুষের হীরককীর্তি হয়ে আছে।
পরে পাটশিল্পের বিকাশ নারায়ণগঞ্জকে দিয়েছে পাটনগরী খ্যাতি। ১৯৩০-এর দশক থেকে ১৯৮০ পর্যন্ত এটি ছিল বাংলাদেশের অন্যতম শিল্পকেন্দ্র।
তবে নারায়ণগঞ্জ শুধু শ্রম ও বাণিজ্যের শহর নয়—এটি সংস্কৃতি, সাহিত্য ও নাগরিক চেতনারও শহর। এখানেই জন্মেছেন ও বেড়ে উঠেছেন অসংখ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, সাংবাদিক ও রাজনীতিক, যারা প্রেরণার বাতিঘর। এখানকার সংস্কৃতিচর্চা, সাংবাদিকতা ও নাগরিক আন্দোলন দেশের অন্যান্য অঞ্চলের জন্য দৃষ্টান্ত।
তবে বর্তমানে নারায়ণগঞ্জ নতুন চ্যালেঞ্জের মুখে। নগরায়ণ, পরিবেশদূষণ, রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বৈষম্য আজকের বাস্তবতা। তবুও এই শহরের মানুষ হার মানে না—তারা কাজ করে, সৃষ্টি করে, এগিয়ে যায়। শ্রমিকের উদ্যোগে, উদ্যোক্তার উদ্ভাবনায় আমাদের সামনে এগোনোর ডাক।
নিউজ ভিউ সেই প্রেরণা ও তাড়নারই প্রকাশ। আমাদের লক্ষ্য কেবল সংবাদ প্রকাশ নয়—ন্যায়, দায়িত্ব ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে মর্যাদাসম্পন্ন সাংবাদিকতার সংস্কৃতি গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, সাংবাদিকতার দায় শুধু ঘটনাবিবরণী নয়, ঘটনার উৎস ও অন্তেও যত্ন দেওয়া।
মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রে অবিচল আস্থা নিয়ে একটি সর্বসহিষ্ণু নগরী হিসেবে নারায়ণগঞ্জ তার মাথা উঁচু রাখবে—এমনটিই আমরা চাই।
আজ, ২০২৫ সালের এই ডিসেম্বর, বিজয়ের মাসে নিউজ ভিউ–এর উদ্বোধন কেবল একটি অনলাইন সংবাদমাধ্যমের সূচনা নয়; এটি দৃঢ় প্রতিজ্ঞার শুরু— সত্যের পাশে, ন্যায়ের পাশে, মানুষের পাশে থাকার অঙ্গীকার।
শুভ হোক সকলের।
কাজল কানন
নির্বাহী সম্পাদক
২ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ

লোড হচ্ছে...