নারায়ণগঞ্জবন্দর
বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ, নারীর-পুরুষের ঢল
NewsView

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বইছে পরিবর্তনের হাওয়া। বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী জনাব মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষে রবিবার (৯ নভেম্বর) ২০ নং ওয়ার্ডের ফরাজীকান্দা টোল প্লাজা থেকে কলাগাছিয়া বাজার পর্যন্ত এক বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়, যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
পুরো গণসংযোগজুড়ে ছিল এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এই কর্মসূচিতে নারী-পুরুষ, তরুণ-যুবক, প্রবীণ—সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাসুদুজ্জামান মাসুদের প্রতি তাদের সমর্থন জানিয়ে প্রচারণায় অংশ নেন। রাস্তাজুড়ে ধানের শীষের প্রতীক সংবলিত ব্যানার ও ফেস্টুন এক গণমানুষের উৎসবের আবহ তৈরি করে।
স্থানীয় নেতারা প্রত্যেক এলাকায় মানুষের সঙ্গে করমর্দন করে বিএনপির উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন এবং কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল সমাপনী বক্তব্যে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ পরিবর্তন চায়, তারা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে। জনাব মাসুদুজ্জামান মাসুদ একজন সৎ, নির্লোভ ও জনবান্ধব প্রার্থী হিসেবে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। গণসংযোগে জনতার এই উচ্ছ্বাসই প্রমাণ করে - এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত।
এই গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহানগর যুবদলের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য শহীদুল ইসলাম রিপন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন শোখন, জনপ্রিয় বিএনপি নেতা মনির হোসেন সরদার সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে প্রার্থীর বিজয় নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

লোড হচ্ছে...