খেলাসদর
আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন সরকারি তোলারাম কলেজ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ জেলা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয় পেয়েছে সরকারি তোলারাম কলেজ। তারা ২-১ গোলে বন্দরের সরকারি আলমচান স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ লাভ করে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী দলকে ৩৫ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম। তিনি বলেন, দুই দলই চমৎকার খেলেছে এবং শৃঙ্খলার সাথে খেলাধুলা চালিয়ে গেলে নারায়ণগঞ্জ থেকে আগামীতে নতুন মোনেম মুন্নার জন্ম হবে। তিনি স্টেডিয়ামের দ্রুত সংস্কার কাজ শুরুর আশ্বাস দেন।
অনুষ্ঠানে সরকারি তোলারাম কলেজের অধ্যাপক বিমল চন্দ্র দাস, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাছির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...