নারায়ণগঞ্জসদর
মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই: জব্বার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ-০৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বারের উদ্যোগে বক্তাবলী ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণআলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জব্বার। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্যে তিনি বলেন, “মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই। ইসলামী মূল্যবোধ, ন্যায় ও সততার পথে থেকে জনগণের সেবা করাই আমার লক্ষ্য।” তিনি চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
স্থানীয় জনসাধারণ, নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে সকলে আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

লোড হচ্ছে...