আদালতসদর
অবৈধ ডিজেল বিক্রির দায়ে শরিফুল এন্টারপ্রাইজে জরিমানা
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল বিক্রির অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফতুল্লার ফাজিলপুর কয়লার মাঠ এলাকায় র্যাব-১১ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও জেলা প্রশাসনের আভিযানিক দলটি ওই এলাকায় অভিযান চালিয়ে ‘মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে অনিয়ম খুঁজে পায়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ডিজেল বিক্রি করে আসছিল। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত উক্ত প্রতিষ্ঠানটিকে ৭,০০০ টাকা জরিমানা প্রদান করেন।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে জ্বালানি তেল বাজারজাতকরণ ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে তাঁদের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে। জননিরাপত্তা রক্ষা এবং জ্বালানি খাতের শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের ঝটিকা অভিযান চালানো হবে।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের সরকারি নিয়ম ও বৈধ লাইসেন্স মেনে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

লোড হচ্ছে...