নারায়ণগঞ্জ
জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাক্ষাৎ
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমিটি। বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ করতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই সাক্ষাৎ সম্পন্ন করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির পক্ষে জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুর আলম আকন্দ ও সদস্য সচিব সাংবাদিক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মুক্তিযোদ্ধারা বাংলাদেশের জন্য জীবন বাজি রেখেছেন। আপনারা তাঁদের সন্তান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনাদেরও অনেক দায়িত্ব রয়েছে। তিনি মুক্তিযোদ্ধা সন্তানদের দেশ ও সমাজকে এগিয়ে নিতে ভূমিকা পালন করার আহ্বান জানান। জেলা প্রশাসক আশ্বাস দেন, জেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য দরজা খোলা থাকবে এবং যেকোনো ভালো কাজে তারা পাশে থাকার চেষ্টা করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হাসান মাসুদ রানা, মোসাম্মৎ আইমুন সুলতানা, সম্মানিত সদস্য মোঃ আরিফ, মোসাম্মৎ তানিয়া আক্তার, মিঠু বসু, মোঃ আরমান, মোসাম্মৎ ফারজানা, মোঃ শামীম আহমেদ, মোঃ মাহাবুবুর রহমান মুহিত প্রমুখ।

লোড হচ্ছে...