নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা
NewsView

নিউজ ভিউ
শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১২৫ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে এ ডি এম বাকির জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে বিভিন্ন পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান মেধাবী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ছাত্র অধিকার প্রতিষ্ঠা, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গড়া হবে এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। একই সাথে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তারা কাজ করে যাবেন। নারায়ণগঞ্জের ছাত্রসমাজের জন্য একটি বলিষ্ঠ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এই পরিষদ কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

লোড হচ্ছে...