জাতীয়
২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ
NewsView

নিউজভিউ
এক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম রাজ্যে। বাংলাদেশে অনুভূত হওয়া এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটেও দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইউরোপীয়-মধ্যপ্রাচ্যীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, সেই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০১ কিলোমিটার গভীরে।
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফায় ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে নিচে নেমে আসেন। আবহাওয়াবিদরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

লোড হচ্ছে...