নারায়ণগঞ্জসদর
জাতীয় সংহতি দিবসে মাসুদুজ্জামানের বিশাল জনসভা
NewsView

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল রোড প্রাঙ্গণ নেতাকর্মীরা 'গণতন্ত্র পুনরুদ্ধারের' নতুন প্রত্যয় নিয়ে সমবেত হন।
এক বিবৃতিতে জনমানুষের নেতা মাসুদুজ্জামান মাসুদ ৭ নভেম্বরকে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "আজ আবার সেই জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানাই। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, গুম-খুন, দমননীতি ও একদলীয় শাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলছি।"
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব এবং জননেতা তারেক রহমানের দিকনির্দেশনায় একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। তিনি দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এই সংগ্রামে আমরা কেউ পিছু হটব না।"
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ মাসুদের প্রতি জনগণের আস্থার প্রতিফলন হিসেবে এই জনসমাগমকে উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু এবং আনোয়ার হোসেন আনু তাদের বক্তব্যে বলেন, "দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে এই আন্দোলন আরও বেগবান হবে। এই ঐক্য, এই উদ্দীপনাই আমাদের প্রকৃত শক্তি।"
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা র্যালি শেষে স্থানীয় জনগণের মাঝে তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...