নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে রাতে রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল স্বর্ণকারের
NewsView

বেপরোয়া গতির মোটরসাইকেলের আঘাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক স্বর্ণকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মো. আ. সালাম (৬৫) রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনার শিকার হন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. আ. সালাম পূর্ব ইসদাইর এলাকার মানু মিয়ার ছেলে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সালামের পাশাপাশি একই দুর্ঘটনায় আরও দুইজন অজ্ঞাতনামা পথচারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উপ-পরিদর্শক (এসআই) মো. আফতাব আলীর নেতৃত্বে পুলিশ নিহত মো. আ. সালামের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, তারা মোটরসাইকেল চালককে শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

লোড হচ্ছে...