রাজনীতিসোনারগাঁও
নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানে নারী পুলিশ মোতায়েন করা হবে: গোলাম মসীহ্
NewsView

নিউজভিউ
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি নির্মূলে বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে স্থানীয়দের উদ্দেশে গোলাম মসীহ্ বলেন, “নারী ও শিশুদের অধিকার ও নিরাপত্তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। আমি নির্বাচিত হলে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ—এই দুই থানায় স্বতন্ত্র ‘নারী ও শিশু সুরক্ষা ডেস্ক’ স্থাপন করব। এছাড়া ইভটিজিং প্রতিরোধে প্রতিটি বড় স্কুল ও কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত নারী কমিউনিটি পুলিশ মোতায়েন করা হবে, যাতে আমাদের কন্যারা নির্ভয়ে পড়াশোনা করতে পারে।”
সাবেক এই রাষ্ট্রদূত আরও জানান, শুধু নিরাপত্তা নয়, সাধারণ মানুষের মৌলিক সুবিধার দিকেও তাঁর বিশেষ নজর রয়েছে। তিনি বলেন, “নারীদের সম্মানের কথা চিন্তা করে প্রতিটি বড় বাজার ও বাসস্ট্যান্ডে নারীদের জন্য আলাদা ও মানসম্মত টয়লেট নির্মাণ করা হবে। একইসাথে জরুরি চিকিৎসা সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এলাকায় ‘অ্যাম্বুলেন্স সেবা কেন্দ্র’ স্থাপন করা হবে।”
প্রচারণাকালে গোলাম মসীহ্ চর কিশোরগঞ্জ এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে যান এবং তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমেদ মুন্সী, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদীসহ স্থানীয় ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভায় বক্তারা বলেন, উন্নয়নের নামে অতীতে লুটপাট হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে একজন যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সোনারগাঁওবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।

লোড হচ্ছে...