জাতীয়
মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা
যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে খোলা হলো নতুন পাঁচ লেন
NewsView6

নিউজভিউ ডেস্ক
আসছে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যানজট মুক্ত স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার ঢাকাগামী সড়কের পাঁচটি নতুন লেন পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার বেলা ১টায় লেনগুলো খুলে দেওয়া হয়।
সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। সেই সঙ্গে সড়কে যানবাহনের চাপ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনকে যানজট মুক্ত রাখতেই পাঁচটি লেন উš§ুক্ত করা হয়েছে।
মেঘনা-গোমতী সেতুর প্রকৌশলী মো. পাবেল বলেন, টোলপ্লাজা এলাকা যানজট মুক্ত রাখতে ও যাত্রীদের স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত করতে নবনির্মিত পাঁচটি লেন উš§ুক্ত করা হয়েছে। মূলত, লেনগুলো গেল ২২ তারিখ উদ্বোধন করা হয়। কারিগরি কিছু কাজ বাকি ছিল সেগুলো শেষ হওয়ার পর গতকাল খুলে দেওয়া হয়।
ঢাকাগামী প্রাইভেটকার চালক মাহবুব বলেন, প্রায় সময় এখানে যানজট লেগে থাকে। ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। টোলপ্লাজা এলাকায় ডিউটিরত দাউদকান্দি মডেল থানার এসআই মো. রেজাউল বলেন, প্রতিনিয়ত যানজট লেগে থাকে। নতুন লেনগুলো খুলে দেওয়ার ফলে আশা করছি ভোগান্তি কমে আসবে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার মজুমদার বলেন, টোলপ্লাজায় ধীরে টোল গ্রহণের কারণে এখানে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়। এখন ভোগান্তি কমে আসবে বলে মনে করছি।
এই বিষয়ে সড়ক জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সঙ্গে সোমবার দুপুরে কথা হলে তিনি বলেন, সড়ককে যানজট মুক্ত রাখতে পরীক্ষামূলকভাবে পাঁচটি লেন খুলে দেওয়া হয়েছে। আমাদের কিছু কাজ এখনো বাকি আছে। যেমন বুথগুলোর স্টিক এখনো ইনস্টল করা হয়নি। তারপরেও, সড়কের পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোড হচ্ছে...