নারায়ণগঞ্জ
উন্মেষের “তিনযুগপূর্তি উৎসব ও অভিষেক”
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন উন্মেষ সাংস্কৃতিক সংসদ উদযাপন করছে “৩ যুগ পূর্তি উৎসব ও অভিষেক ২০২৬”। এ উপলক্ষ্যে আগামী ১৫-১৬ মে ২ দিন ব্যাপী আবৃত্তি, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতর আয়োজন করা হয়েছে।
সূত্র জানায়, প্রথম দিন (১৫ মে) সকাল ৯ টায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সংগীত প্রতিযোগিতা এবং একই স্থানে বিকেল সাড়ে ৩ টায় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পরদিন (১৬ মে) বিকেল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতাগুলো বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দমতো বিষয় উপস্থাপন করতে পারবেন। সংগীত বিভাগে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও লোকগীতি অন্তর্ভুক্ত রয়েছে এবং আবৃত্তি বিভাগের জন্য নির্ধারিত কবিতা তালিকা থেকে পরিবেশন করতে হবে।
জানা যায়, নিবন্ধন ফি ৫০ টাকা এবং নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে নাম নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিচারকদের রায়ের ভিত্তিতে প্রতিটি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের ক্রেস্ট এবং ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীদের সনদপত্র প্রদান করা হবে। এছাড়া সর্বাধিক পুরস্কার অর্জনকারী প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২২ মে বিকেল ৫টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।
সদ্য প্রয়াত উন্মেষ সাংস্কৃতিক সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সুজয় রায় চৌধুরী বিকু ও সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য তবলা শিল্পী তিলক চৌধুরীকে উৎসর্গ করার মাধ্যমে এই উৎসব উদযাপিত হচ্ছে ।
এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতিচর্চার আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভা বিকাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে বলে আশা রাখেন আয়োজকবৃন্দ।

লোড হচ্ছে...