রাজনীতি
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
NHP NewsView

নিউজভিউ
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই লিগ্যাল নোটিশটি পাঠান। হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি সারা দেশে বিলুপ্তপ্রায় হাম রোগের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক শিশুর মৃত্যুসহ অসংখ্য শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নোটিশদাতার অভিযোগ, টিকাদান ব্যবস্থাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পেছনে অশুভ ও অপরাধমূলক উদ্দেশ্য জড়িত থাকতে পারে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
নোটিশে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্টদের নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের প্রত্যেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে।
ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম জানান, নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তদন্ত কমিটি গঠন করা না হলে তিনি উচ্চ আদালতে রিটসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। জনস্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ে দায়িত্বরতদের অবহেলা বা কোনো বিশেষ স্বার্থ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখার ওপর নোটিশে গুরুত্বারোপ করা হয়েছে।

লোড হচ্ছে...