নারায়ণগঞ্জ
ভোটারদের সচেতন করতে নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে ভিন্নধর্মী এক প্রচার কর্মসূচি শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা তথ্য অফিস কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ ট্রাকযোগে এই সংগীতানুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভোটারদের সচেতন করতে সংগীতের মাধ্যমে প্রচার একটি কার্যকর ও সৃজনশীল উদ্যোগ। এই ভ্রাম্যমাণ ট্রাকটি জেলার বিভিন্ন জনবহুল এলাকায় গিয়ে গানের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরবে। পাশাপাশি নির্বাচন কমিশনের আচরণবিধি এবং গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করবে।
জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান জানান, প্রচারণার অংশ হিসেবে একটি সুসজ্জিত ভ্রাম্যমাণ ট্রাকে করে বাউল শিল্পীরা নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার বিভিন্ন স্পটে সংগীত পরিবেশন করবেন। গানের ফাঁকে ফাঁকে ভোটারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত তথ্য প্রদান করা হবে। সাধারণ মানুষের কাছে নির্বাচনের বার্তা সহজভাবে পৌঁছে দিতেই এই লোকজ সংস্কৃতির সাহায্য নেওয়া হচ্ছে।
এ সময় জেলা তথ্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ট্রাকটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার উদ্দেশ্যে রওনা হয়। বিশেষ করে গ্রামীণ ও জনবহুল এলাকাগুলোতে এই বাউল সংগীতের মাধ্যমে নির্বাচনি সচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে।

লোড হচ্ছে...