নারায়ণগঞ্জআড়াইহাজার
মস্তকবিহীন হত্যার রহস্য উদঘাটন ‘ব্ল্যাকমেইল ও পরকীয়ার জেরে খুন’
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মস্তকবিহীন অজ্ঞাতনামা যুবক হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই। মাত্র চার দিনের মাথায় এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রুহুল আমিন প্রকাশ রাব্বিকে (২৬) ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পিবিআই জানিয়েছে, এই হত্যাকাণ্ডের মূলে ছিল পরকীয়া ও ব্ল্যাকমেইল।
নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে আবরাহাম খান প্রকাশ আলীম খান হিসেবে, যার বাড়ি রাজবাড়ী জেলার পাংশায়। পিবিআই জানায়, গ্রেফতারকৃত রাব্বির খালার সাথে আলিমের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর আলিম ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করলে রাব্বি ও তার খালা মিলে তাকে হত্যার পরিকল্পনা করে। গত ১৫ ডিসেম্বর আলিমকে টোপ দিয়ে রাজবাড়ী থেকে আড়াইহাজারে ডেকে আনা হয়। এরপর বালুর মাঠে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে মস্তক বিচ্ছিন্ন করে পাশের খালে ফেলে দেওয়া হয়।
পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, আসামীর জবানবন্দি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় খুনিকে শনাক্ত করা হয়েছে। খণ্ডিত মস্তক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত রাব্বির খালাসহ অন্যান্য পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...