রাজনীতিসদর
প্রতিপক্ষ আড়ালে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার নীল নকশা করছে: মুফতি কাসেমী
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইকে কেবল জয়-পরাজয় নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই হিসেবে দেখছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। রোববার (৮ ফেব্রুয়ারি) কাশিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য নরসিংপুর এলাকায় আয়োজিত এক উঠান বৈঠক ও গণসংযোগে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
মনির হোসাইন কাসেমী অভিযোগ করেন, প্রতিপক্ষ জোট আড়ালে থেকে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার নীল নকশা করছে। তিনি বলেন, “গত ১৭ বছর দেশে প্রকৃত গণতন্ত্র ছিল না। এখন সেই গণতন্ত্র বুঝে নেওয়ার উপযুক্ত সময়। আমাদের যারা প্রতিপক্ষ, তারা বসে নেই। তারা গোপনে গোপনে পরিকল্পনা করছে যেন কোনোভাবেই বিএনপি ও জোট ক্ষমতায় আসতে না পারে। আমরা এখনও শত্রুমুক্ত হতে পারিনি; দুশমন আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, যা আমাদের জন্য অশনিসংকেতের চেয়েও ভয়াবহ।”
তিনি ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে বলেন, “খেজুর গাছ প্রতীকে ভোট দিলে সেই ভোট ধানের শীষে যুক্ত হবে। আর ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এতে দেশ একটি নিরাপদ ও স্থিতিশীল অবস্থায় যাবে। তাই আগামী ১২ তারিখ সঠিক ও সাহসী সিদ্ধান্ত নিয়ে খেজুর গাছ প্রতীকে ভোট দিতে হবে।”
এদিন মুফতি মনির হোসাইন কাসেমী কাউয়াপাড়া, শামসুল আলমের মোড়, দিগুলি পট্টি ও চর কাশিপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়ানো উৎসুক জনতা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মধ্য নরসিংপুর পঞ্চায়েত প্রধান বারেক মাতবর, জেলা ছাত্রদলের সাবেক নেতা সাইদুর রহমান, ফতুল্লা থানা যুবদল নেতা সৈকত হাসান ইকবাল, এনায়েতনগর যুবদলের সভাপতি মো. মনির, ছাত্রদল নেতা রিয়াদ দেওয়ান, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী রোজিনা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

লোড হচ্ছে...