নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
NewsView

নিউজ ভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার উদ্যোগে আদমজী নগর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, মহানগর যুবদল নেতা গাজী শফিকুল ইসলাম মিন্টু, বুলবুল আহম্মেদ, শাহ আলম ও শাওনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...