নারায়ণগঞ্জসদর
কোস্ট গার্ডের অভিযানে ২২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ
NHP NewsView

নিউজভিউ
জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে নারায়ণগঞ্জের সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১২ এপ্রিল) সদর উপজেলার কাশীপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি দোকান থেকে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করে। রোববার মধ্যরাত ৩টা থেকে শুরু হয়ে সকাল ৬টা পর্যন্ত চলে এই বিশেষ তৎপরতা। তল্লাশিকালে চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে মজুতকৃত বিপুল পরিমাণ এই তেলের সন্ধান পাওয়া যায়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত এই জ্বালানি তেল অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যেই সেখানে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে জব্দকৃত তেল ও সংশ্লিষ্ট নথিপত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তী প্রক্রিয়া শুরু করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোনো অসাধু চক্র যাতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য কোস্ট গার্ড সর্বদা সজাগ রয়েছে। জনস্বার্থ রক্ষায় এবং এ ধরনের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...