অর্থ-বাণিজ্যসোনারগাঁও
সোনারগাঁয়ের মোস্তাকুর রহমান হলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃতি সন্তান মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদ তথা গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাওয়া মো. মোস্তাকুর রহমান সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের সন্তান। তিনি সোনারগাঁও থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মামুনের ছোট ভাই। ১৯৬৬ সালে জন্ম নেওয়া এই গুণী ব্যক্তিত্ব বর্তমানে একজন সফল ব্যবসায়ী ও চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (এফসিএমএ)।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে উচ্চতর পেশাদার ডিগ্রি (এফসিএমএ) অর্জন করেন। পেশাজীবী হিসেবে তাঁর রয়েছে সুদীর্ঘ ও স্বচ্ছ ক্যারিয়ার।
উদ্যোক্তা হিসেবে মোস্তাকুর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পরিবেশবান্ধব কারখানা ‘হেরা সোয়েটার্স’-এর ব্যবস্থাপনা পরিচালক। তৈরি পোশাক খাতের পাশাপাশি আবাসন ও পর্যটন খাতেও তাঁর বড় বিনিয়োগ রয়েছে। তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, আটাব এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর (ডিসিসিআই) সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেছেন।
একজন দক্ষ হিসাববিদ এবং অভিজ্ঞ উদ্যোক্তাকে কেন্দ্রীয় ব্যাংকের হাল ধরার দায়িত্ব দেওয়ায় দেশের অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে তাঁর অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

লোড হচ্ছে...