জাতীয়
সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক
NewsView

নিউজভিউ ডেস্ক
চুয়াডাঙ্গার বারাদী সীমান্ত অঞ্চল থেকে চারটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির বারদী বিওপি’র পাঁচ কবর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চোরাচালানকারী ওই যুবক সমর হালদার (২৭) দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে। জব্দকৃত চারটি স্বর্ণের বারের ওজন ৪৫২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়াও সেই যুবকের থেকে একটি মোবাইল ফোন এবং বাইসাইকেল জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পাঁচ কবর এলাকায় গোপনে অবস্থান নেয়। সেসময় সমর হালদার বাইসাইকেলযোগে সীমান্তের দিকে এগিয়ে আসলে বিজিবি তাকে গাড়ি থামানোর সংকেত দেয়। এরপর পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে দুজন বেসামরিক সাক্ষীর উপস্থিতিতে তার থেকে সবুজ টেপে মোড়ানো একটি প্যাকেট থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘উদ্ধারকৃত চারটি স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

লোড হচ্ছে...