নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে রমজান মাসে যানজটমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ
NewsView

নিউজভিউ
পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই নারায়ণগঞ্জবাসীকে অসহনীয় যানজট থেকে মুক্তি দিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর প্রধান প্রধান সড়ক এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক বিভাগের নেতৃত্বে একযোগে শুরু হয়েছে বিশেষ যানজট নিরসন কার্যক্রম। সরকারি সংস্থাগুলোর পাশাপাশি বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের মতো ব্যবসায়িক সংগঠনগুলোও এই মহতী উদ্যোগে শামিল হয়েছে।
দুপুরে নগরীর বিভিন্ন পয়েন্টে কার্যক্রম পরিদর্শন করেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “মানুষের চলাচল নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সারা বছরই পুলিশ তৎপর থাকে। তবে রমজান উপলক্ষে আজ থেকে আমরা আরও জোরালোভাবে কাজ শুরু করেছি। প্রতিদিন ট্রাফিক পুলিশের ৭০ জন সদস্যের পাশাপাশি ১৫০ জন কমিউনিটি পুলিশ ও ভলান্টিয়ার সরাসরি মাঠে নিয়োজিত থাকবেন। আমরা আশা করছি, এই সম্মিলিত প্রচেষ্টায় এবারের রমজান হবে যানজটমুক্ত ও স্বস্তিদায়ক।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন জানান, কেবল যানজট নিরসনই নয়, ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ স্ট্যান্ড উচ্ছেদেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “রাস্তায় যত্রতত্র পার্কিং এবং হকারদের কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলা বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আমরা নারায়ণগঞ্জকে একটি সুশৃঙ্খল শহরে পরিণত করতে চাই, যেখানে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।”
এই বিশেষ কার্যক্রমে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি বিকেএমইএ এবং চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা সরাসরি রাজপথে থেকে তদারকি করছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম এবং চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আক্তার সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সকাল থেকেই শহরের চাষাড়া, মন্ডলপাড়া ও লিংক রোডের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই বিশেষ টিমের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

লোড হচ্ছে...