রাজনীতিসদর
পবিত্র কোরআন শরীফ বিতরণ করলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন
NHP NewsView

নিউজভিউ
পবিত্র কোরআন কেবল তেলাওয়াত বা নেকি হাসিলের জন্য নয় বরং এটি মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এম এ হাশেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে গিয়াসউদ্দিন বলেন, আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য। পৃথিবীতে আমাদের চলার পথ এবং কর্মপদ্ধতি কেমন হবে তার প্রতিটি দিকনির্দেশনা এই পবিত্র গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, "কোরআন অবতীর্ণ করার মূল উদ্দেশ্য হলো এটি পড়া, বোঝা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা। আমরা যদি কোরআনের বিধান মেনে আমল করি, তবেই ইহকাল ও পরকালে মুক্তি সম্ভব।" শুধু পরকালীন সওয়াবের আশায় কোরআন না পড়ে এর মর্মার্থ বুঝে প্রাত্যহিক জীবনে প্রয়োগ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিম বেগম এবং গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে অনুদিত কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

লোড হচ্ছে...