সারা দেশ
মাদারগঞ্জে কালবৈশাখীতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ
NewsView6

উপড়ে পড়া গাছ অপসারণে কাজ চলছে
নিউজভিউ ডেস্ক
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সোমবার সকালে কালবৈশাখীতে শতাধিক ঘরবাড়ি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ হাজার হাজার গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে কয়েকটি স্থানে বিদ্যুৎলাইন ছিঁড়ে যাওয়ায় এবং ৩৩ কেভি লাইনের পিলার হেলে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা সদরের সড়কসহ ইউনিয়নের সংযোগ সড়কগুলোতে বড় বড় গাছপালা পড়ে বন্ধ হয়ে যায়।
ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো কড়ইচুড়া ইউনিয়নের ঘুঘুমারী নলছিয়া, মহিষবাথান, লালডোবাসহ আরো কয়েকটি গ্রাম। ঝড়ে উড়ে গেছে মাহমুদা সালাম কারিগরি কলেজের চালাসহ কয়েকটি প্রতিষ্ঠান।
ঘুঘুমারী গ্রামের ওবায়দুর রহমান জানান, সোমবার সকালে হঠাৎ করে কালবৈশাখীতে কড়ইচুড়া ইউনিয়নের বিভিন্ন স্থানের ব্যাপক ক্ষতি হয়েছে। হাজী আব্দুর কাদের সাংবাদিক মাহবুব কারিগরি কলেজসহ বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, ৩৩ কেভি লাইনের মেইন পিলার হেলে পড়া এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎলাইনে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

লোড হচ্ছে...