নারায়ণগঞ্জবন্দর
বন্দরে গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩
NewsView5
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে তাদের ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— মো. মাইদুল ইসলাম (২৭), তার স্ত্রী মোছা. বিউটি আক্তার (২৪) এবং তাদের সন্তান মো. মারুফ (৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মাইদুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ, বিউটি আক্তারের ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনেরই অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

লোড হচ্ছে...