জাতীয়
টানা বৃষ্টিতে চট্টগ্রামবাসীর দুর্ভোগ, প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ
NewsView

নিউজভিউ ডেস্ক
গত দুই দিনের টানা বৃষ্টিপাতে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা ও দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমানের প্রশ্নের জবাবে এই সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে বের করে আনার।’
সরকারপ্রধান জানান, গতকাল থেকে তিনি নিজেও বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছেন, অতিবর্ষণে চট্টগ্রাম শহরের বড় অংশ তলিয়ে যাওয়ায় নগরবাসী কী পরিমাণ দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি বলেন, এই সমস্যা শুধু চট্টগ্রামের নয়, সারাদেশেই ছড়িয়ে আছে। এর সঙ্গে অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এমন অনেকগুলো বিষয় আছে, যে কারণে একটু বৃষ্টিতেই পানি আটকে যাচ্ছে; জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এটি অনেকদিনের সমস্যা।
শহরের সমস্যা নিয়ে তারেক রহমান বলেন, নগরীর ভেতরের লেক, ড্রেন, বড় নালা ও খালগুলোতে বিভিন্ন জিনিস ফেলা হচ্ছে। অসচেতনভাবে প্লাস্টিক বোতল ও পলিথিন ফেলায় খাল-বিলের পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য সরকার বিভিন্ন জায়গায় খাল খনন করছে; ড্রেনগুলো পরিষ্কার করার চেষ্টা করছে।

লোড হচ্ছে...