নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় আওয়ামী লীগ নেতা নূর হোসেন পুলিশের জালে
NewsView

নিউজ ভিউ
পুলিশের জালে ধরা পড়েছেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এলাকার বিতর্কিত নেতা নূর হোসেন (৫০)। জমি দখল, চাঁদাবাজি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তথ্যটি শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আব্দুল মান্নান।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন এলাকায় এক ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাসভবন থেকেই আটক করা হয় মৃত সেকান্দার আলী মিয়ার ছেলে নূর হোসেনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নূর হোসেনের বিরুদ্ধে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের ওপর হামলা ও সহিংসতা সংশ্লিষ্ট একাধিক মামলারও অন্যতম আসামি তিনি।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আব্দুল মান্নান বলেন, “নূর হোসেনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

লোড হচ্ছে...