রাজনীতিসদর
জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে মডারেট ইসলামের ধারণা পরিহার করে মদিনার প্রকৃত ইসলামকে ধারণ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নগর কার্যালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত এই সভায় সহযোগী সংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূলত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা এবং পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। মুফতি মাসুম বিল্লাহ বলেন, "রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদের ধৈর্য ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়।"
শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়তে বিভেদ ভুলে ভ্রাতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন মহানগর সভাপতি। তিনি বলেন, "দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মডারেট ইসলাম নয়, বরং মদিনার ইসলাম ধারণ করে রমজানের শিক্ষা নিয়ে আমরা যেন একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারি।" তিনি ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন।
নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতি হাবীবুল্লাহ হাবীব, মাও. হাসান ইমাম মুন্সী, মুহা. নূর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম এবং প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান। এছাড়া সহযোগী সংগঠন হিসেবে ইসলামী যুব আন্দোলনের নগর সভাপতি রবিউল ইসলাম ও ছাত্র আন্দোলনের নগর সভাপতি আবুল হাশিমসহ বিভিন্ন থানার প্রতিনিধিরা এতে অংশ নেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...