শিল্প-সাহিত্য-সংস্কৃতি
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা
সাংবাদিক দীপুর কবিতা মানব সম্পর্কের সূক্ষ্ম রসায়ন
NHP NewsView

নিউজভিউ
পেশাগত জীবনে তিনি একজন দলিল লেখক ও সাংবাদিক, যাঁর সারাটা দিন কাটে সীমানা নির্ধারণ আর আইনি মারপ্যাঁচে। কিন্তু সেই নিরস কাজের আড়ালে লুকিয়ে ছিল এক সংবেদনশীল কবির মন। ২০২৬ সালের অমর একুশে বইমেলায় পাঠকদের চমকে দিয়েছেন নারায়ণগঞ্জের সেই কৃতী সন্তান দীন ইসলাম দীপু। লালপিঁপড়ে প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর ইংরেজি কাব্যগ্রন্থ 'পোয়েম বাই এ ডিড রাইটার সার্ভেয়ার ট্রাভেল'।
গত শুক্রবার বিকেলে বাংলা একাডেমি চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল অধ্যাপক ড. আফজাল হোসেন, কবি ও সাংবাদিক আতাউর রহমান, কবি ও প্রবন্ধকার রঘু অভিজিত রায়, এবং কবি ও সংগঠক কবির সোহেল বইটির ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। কবি ও অনুবাদক দিলারা রিংকি অনুষ্ঠানে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।
বইটিতে মোট ৬৩টি কবিতা স্থান পেয়েছে, যেখানে মাটি ও মানুষের চিরন্তন জীবনসংগ্রাম ফুটে উঠেছে। দলিল লেখক ও সার্ভেয়ার হিসেবে মানুষের বিষয়-সম্পত্তির যে কাঠা-বিঘা-শতাংশের হিসাব তিনি করেন, কবিতায় যেন সেই মাপজোকের ঊর্ধ্বে উঠে মানব সম্পর্কের সূক্ষ্ম রসায়নকে পরিমাপ করেছেন।
সম্প্রতি জননীকে হারানো এই কবির লেখনীতে মাতৃবন্দনা এক বিশেষ আবেগঘন স্থান দখল করে আছে। এছাড়া নিজ জন্মভূমি বন্দরের প্রাকৃতিক সৌন্দর্য আর নাগরিক জীবনের টানাপোড়েন তাঁর কবিতাকে করেছে অনন্য। বক্তারা বলেন, একজন সাংবাদিকের তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর একজন কবির কোমল হৃদয়ের মিশেলে এই কাব্যগ্রন্থ নারায়ণগঞ্জের সাহিত্যে নতুন পালক যুক্ত করল।
দলিলের সীমাবদ্ধ গণ্ডি ছাড়িয়ে কবির কলম এখন মুক্ত আকাশে ডানা মেলেছে। নারায়ণগঞ্জের সাহিত্যপ্রেমীরা আশা করছেন, দীন ইসলাম দীপুর এই কাব্যযাত্রা আগামীতে আরও জীবনঘনিষ্ঠ সাহিত্যের জন্ম দেবে।

লোড হচ্ছে...